Skip to content

শ্রীমদ্ভগবদ্গীতা

EXPERIENCE THE WISDOM OF THE AGES
The song of the GOD : A complete guide to the Bhagavad Gita with original Sanskrit verses and modern interpretations in Bengali
Click Here

শ্রীমদ্ভগবদ্গীতা : গীতা মাহাত্ম্য || Shrimad Bhagavadgita : Gita Mahatmya

  • 16 min read

গীতা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে নিঃসৃত হয়েছেন ৷ সেই গীতা সুন্দরভাবে পাঠ করতে হবে৷ অন্যান্য বহু রকমের শাস্ত্রের প্রয়োজন নেই৷ যেহেতু শ্রীভগবদ্ গীতা সর্বশাস্ত্রময়ী, সর্বদেবময়ী, সুতরাং গীতা অভ্যাস করা একান্ত কর্তব্য৷

যিনি গীতার একটি অধ্যায়, একটি শ্লোক কিংবা অর্ধ শ্লোক মাত্র পাঠ করেন, তিনি সংসার-পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুধামে গমন করেন৷

যে ব্রাহ্মণ শ্রীভগবদ্ গীতার শ্রীকৃষ্ণের বিশ্বরূপ নামক একাদ্শ অধ্যায় ও বিভূতিযোগ নামক দশম অধ্যায় নিত্য পাঠ করেন, আমি এখন তাঁর পুণ্যের কথা বলছি৷সমগ্র বেদ, ইতিহাস, পুরাণ অধ্যায়্ন করলে যে পুণ্য হয় এক শ্লোকেই সেই পুণ্য হয়ে থাকে৷ যিনি প্রতিদিন বিশ্বরূপ ও বিভূতিযোগ নামক অধ্যায় পাঠ করেন তিনি আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগতের প্রীতি সাধন করেন৷

কেশব প্রত্যহ গীতাধ্যায়ী ব্যক্তির বত্রিশ প্রকার অপরাধ ক্ষমা করেন৷ যিনি গীতাশাস্ত্র লিখে বৈষ্ণবকে প্রদান করেন তিনি প্রত্যহ শ্রীহরিপূজার ফল প্রাপ্ত হন সন্দেহ নেই৷ বিষ্ণু চারি বেদের সার উদ্ধার করে ত্রিভুবনের উপকারের জন্য এই গীতাশাস্ত্র প্রকাশ করেছেন৷

মহাভারতের সারসুধা, বিষ্ণুমুখনির্গত গীতারূপ গঙ্গাবারি পান করলে পুনর্জন্ম হয় না৷ চতুর্বর্গ ফলাভিলাষী ব্যক্তির প্রত্যহই কৃষ্ণমুখোবিনির্গত গীতা শ্রবণ ও পাঠ করা কর্তব্য৷

যিনি নিত্যই গীতা পাঠ করেন, তিনি সবরকমের পাপ থেকে মুক্ত হয়ে শ্রীবিষ্ণুর পরম ধামে গমন করেন৷

Pages: 1 2 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *